স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমানের অনুপস্থিতিতে অতিরিক্ত সচিব মো: খোরশেদ আলমকে সচিব পদে রুটিন দায়িত্ব দেয়া হয়েছে।

সোমবার (১৯ মে) থেকে আগামী ২৭ মে পর্যন্ত এ দায়িত্ব পালন করবেন তিনি।

গত ১৫ মে স্বাস্থ্যসেবা বিভাগের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব সুজিৎ দেবনাথ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছিল।

ওই অফিস আদেশে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমান আগামী ১৯ থেকে ২৭ মে সরকারি কাজে সুইজারল্যান্ডে অবস্থান করবেন। সচিবের বিদেশ সফরকালীন বা দেশে প্রত্যাবর্তন না করা পর্যন্ত এ বিভাগে কর্মরত অতিরিক্ত সচিব (হাসপাতাল অনুবিভাগ) মো: খোরশেদ আলম সচিবের রুটিন দায়িত্ব পালন করবেন। বাসস