বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সদস্য সন্তানদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) ক্র্যাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বয়সভিত্তিক ৩ গ্রুপে মোট ২৭ জন এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আগামী ২৩ জুলাই ক্র্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা উদ্বোধন করেন ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল। সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্’র সঞ্চালনায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহযোগি অধ্যাপক মুকুল কুমার বাড়ৈ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: আবু জাফর।
এসময় ক্র্যাবের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম রাজী, দফতর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রশিক্ষণ ও তথ্যপ্রযুক্তি সম্পাদক শাহরিয়ার জামান দীপ, কার্যনির্বাহী কমিটির সদস্য আবু হেনা রাসেল ও আইয়ুব আনসারীসহ ক্র্যাব সদস্য ও সন্তানদের মায়েরা উপস্থিত ছিলেন।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপে ১ম স্থান অধিকার করেছে জয়নাল আবেদীনের সন্তান আবিদা জান্নাত খান আরোশী, ২য় স্থান অধিকার করেছে জিলানী মিলটনের সন্তান এ আর তালহা এবং ৩য় স্থান অধিকার করেছে জাহেদ সেলিমের সন্তান অহর্নিশ দীপ্যময়ী।
খ গ্রুপে ১ম হয়েছে জাহেদ সেলিমের সন্তান সমগীত আর্যগাঁথা, যৌথভাবে ২য় হয়েছে মাসুম মিজানের সন্তান মাহাদ মিজান মন ও আতাউর রহমানের সন্তান আহনাফ রহমান সিদ্দিকী। এছাড়া ৩য় হয়েছে কামরুজ্জামান খানের সন্তান জুয়াইরিয়া জারিন খান।
গ গ্রুপে ১ম হয়েছে শাহরিয়ার আরিফের সন্তান ওয়াসফিয়া বিনতে শাহরিয়ার, ২য় হয়েছে হরলাল রায় সাগরের সন্তান অনুদীপ রায় স্নিগ্ধ, ৩য় হয়েছে ইমরান আলীর সন্তান সুমাইয়া ইসলাম সকাল।
প্রতিযোগিতার বিচারক মুকুল কুমার বাড়ৈ বলেন, ‘শিশুদের মননে যা আসে তা আঁকাআকি করাই চিত্রাঙ্কন। এতে শিশুদের মেধা বিকশিত হয়।’ এ ধরনের আয়োজন করার জন্য তিনি ক্র্যাব কার্যনির্বাহী কমিটিকে ধন্যবাদ জানান।