বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিষদ

সভাপতি মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সাধারণ সম্পাদক এ এম শামীম নির্বাচিত

নয়া দিগন্ত অনলাইন
সভাপতি মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, সাধারণ সম্পাদক এ এম শামীম নির্বাচিত

বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের ২০২৫-২০২৭ইং মেয়াদের কার্য নির্বাহী পরিষদে সভাপতি পদে ডা: মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল এবং সাধারণ সম্পাদক পদে ডা: এ এম শামীম নির্বাচিত হয়েছেন।

২৫টি পদের বিপরীতে ২৫ জনের বৈধ মনোনয়নকে নির্বাচন কমিশন বিজয়ী হিসেবে ঘোষণা করেন। ২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে ডা: মাহবুবুর রহমান লিটন এবং কোষাধ্যক্ষ পদে প্রফেসর ডা: সালাউদ্দিন আল আজাদ নির্বাচিত হয়েছেন।

রোববার (১ জুন) বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন ২০২৫-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। অত্র নির্বাচনে ল্যাবএইড হসপিটাল, এভারকেয়ার হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, স্কয়ার হাসপাতাল, ইবনে সিনা, মেডিনোভা সেন্টার, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল ও ফজলুল হক কোলাক্টারাল হাসপাতালসহ দেশের সকল বিভাগের ও জাতীয়ভাবে প্রতিষ্ঠিত এবং খ্যাতনামা হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিকগুলো অংশগ্রহণ করেছে।

নির্বাচনে ল্যাবএইড হসপিটাল, এভারকেয়ার হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, স্কয়ার হাসপাতাল, ইবনে সিনা, মেডিনোভা সেন্টার, বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল, রেঁনেসা হাসপাতাল, বাংলাদেশ ইএনটি হাসপাতাল, ফজলুল হক কোলাক্টারাল হাসপাতালের প্রতিনিধিরাসহ দেশের সকল বিভাগের ও জাতীয়ভাবে প্রতিষ্ঠিত এবং খ্যাতনামা হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারসমূহের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

নবনির্বাচিত প্রতিনিধিরা এ সংগঠনটিকে আরো শক্তিশালী ও গতিশীল করে বাংলাদেশের বেসরকারি খাতের চিকিৎসা সেবাকে আরো সহজলভ্য, আধুনিক, গুনগত মানসম্পন্ন করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবার আশাবাদ ব্যক্ত করে এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করেন।

নবনির্বাচিত নেতৃবৃন্দ জানান, বেসরকারি খাতের চিকিৎসা সেবাকে যুগোপযোগী ও আধুনিকায়ন করা গেলে এ খাতে প্রতি বছর বিদেশে মেডিক্যাল ট্যুরিজমের নামে চলে যাওয়া ছয় থেকে দশ বিলিয়ন ডলার দেশে রাখা কিংবা সাশ্রয় করা সম্ভব। বিজ্ঞপ্তি।