দেশের বিভিন্ন আদালতে আইন পেশায় নিয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির নির্বাচনে ২০২৬-২৭ সেশনের জন্য ২২ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আইনজীবী তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাজ্জাদ হোসেন পলাশ।
শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশনের প্রধান কমিশনার মো: মাহফুজার রহমান এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত শুক্রবার ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী হিসেবে ২২ জনকে গ্রহণ করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পারুল আক্তার ও মো: আলী আকবর হোসাইন (আকাশ)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মো: মেহেদী হাসান ও মো: শরিফুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক হয়েছেন শহিদুল ইসলাম ও মাহমুদুল হাসান (রিপন)।
এছাড়া কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আব্দুল্লাহ আল আরীফ, অফিস সম্পাদক মো: ওয়াহেদুর রহমান সাজ্জাদ, প্রচার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক নাইমুর রহমান নাবিল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক তৌহিদুল ইসলাম শান্ত, আইনজীবী প্রশিক্ষণ সম্পাদক মো: আশরাফুল ইসলাম, সমাজকল্যাণ ও মানবাধিকার সম্পাদক মো: মনির হোসাইন ইমন এবং নারী বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নাসরিন সুলতানা।
এছাড়া কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জাহিদুল হাসান, মাহদী হাসান মারুফ, মো: তৌহিদুজ্জামান আকাশ, মো: রোমান মিয়া, লাকী আক্তার, মাসুদ রানা ও মোছা: সামিরা আক্তার।