ঢাকায় কর্মরত রাজবাড়ী জেলার সাংবাদিকদের সংগঠন ‘ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যমকর্মীরা এবং তারা একে অপরের সাথে কুশল বিনিময় করেন।
ইফতারের আগে আলোচনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও দৈনিক জনতার আদালতের সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক।
স্বাগত বক্তব্য দেন সমিতির সাংগঠনিক সম্পাদক অরণ্য গফুর।
এছাড়া, গণমাধ্যম ও সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন মাসিক সারগমের সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির উপদেষ্টা কাজী রওনাক হোসেন, সমিতির অর্থ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের সিটি এডিটর আশরাফুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য ও সমিতির সহ-সভাপতি শাহীন হাসনাত, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির যুগ্ম-সম্পাদক ও চিত্রার সম্পাদক ইউনূস আলী।
উপস্থিত ছিলেন সমিতির দফতর সম্পাদক মো: শামীম মোল্লা, প্রচার সম্পাদক নাহিদুর রহমান হিমেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আহাম্মদ হোসেন বাবুসহ নির্বাহী পরিষদের সদস্যরা।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা রাজবাড়ী জেলা এবং সাংবাদিকতার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। পরে সংগঠনের উত্তরোত্তর সাফল্য এবং মরহুম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুসের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
আলোচনা সভাটির সঞ্চালনা করেন অমিত হাসান রবিন।