চৈত্র সংক্রান্তিতে নির্বাহী আদেশে তিন পার্বত্য জেলায় সাধারণ ছুটি ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

এর পাশাপাশি সাঁওতাল, গারো, খাসিয়া, জৈন্তাসহ সমতলের অন্যান্য জাতিগোষ্ঠীও এই ছুটির আওতায় থাকবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানান।

তিনি বলেন, ‘এমনিতে তো পয়লা বৈশাখে ছুটি থাকে। কিন্তু এবার তিন পার্বত্য জেলায় চৈত্র সংক্রান্তিতে ছুটি থাকবে।’

‘কারণ পার্বত্য চট্টগ্রামে বিজু-বৈসাবি-সাংগ্রাইয়ে তারা ফেস্টিভালের আয়োজন করেন এবং তাদের জন্য নির্বাহী আদেশে ছুটির বন্দোবস্ত করা হচ্ছে,’ বলেন তিনি।

তিনি আরো বলেন, ‘এই ছুটিটা সমতলের বাঙালি ছাড়া জাতিগোষ্ঠীগুলো যেমন, সাঁওতাল, খাসিয়া বা গারো তাদের জন্যও এটা প্রযোজ্য হবে।’

সূত্র : বিবিসি