বাংলাদেশে স্বাস্থ্যসেবার কসমিক এন্টারপ্রাইজ ও কোরিয়ান মেডিক্যাল টেস্ট ডিভাইস প্রস্তুতকারী প্রতিষ্ঠান বডিটেক মেড ইনকর্পোরেটেড’র মধ্যে এক চুক্তি সাক্ষরিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর গোল্ডেন টিউলিপ-দ্যা গ্র্যান্ডমার্ক হোটেলে সম্প্রতি কসমিক এন্টারপ্রাইজ এর ব্যবস্থাপনা পরিচালক আবু শাহরিয়ার জাহেদী ও বডিটেক মেড ইনকর্পোরেটেড’র ভাইস প্রেসিডেন্ট পার্ক হি জি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
সংশ্লিষ্টরা জানান, এই চুক্তি স্বাক্ষরের ফলে বাংলাদেশের স্বাস্থ্যসেবার উন্নতিতে দ্রুত ও নির্ভুল মেডিক্যাল টেস্টের জন্য ব্যবহৃত প্রযুক্তি বডিটেক মেড ইনকর্পোরেটেড’র iCHROMA™ ডায়াগনস্টিক প্রযুক্তি অগ্রণী ভূমিকা পালন করবে। একইসাথে এই চুক্তি স্বাক্ষর কেবল অংশীদারিত্বের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ উন্নত স্বাস্থ্য ব্যবস্থার সাথেও জড়িত।
উল্লেখ্য, iCHROMA™ ডিভাইসটি কয়েক মিনিটের মধ্যে হৃদরোগ থেকে শুরু করে বিভিন্ন সংক্রমণ রোগ দ্রুত এবং নির্ভুল পরীক্ষার মাধ্যমে ফলাফল প্রদান করতে পারে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে iCHROMA™ ডিভাইসটি বাংলাদেশে উদ্বোধন করা হয়।