এস. এম. ফয়জুল্লাহ শহিদ, দুবাই ইউএই

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশী গণমাধ্যমকর্মীদের একমাত্র সংগঠন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই পুনর্গঠনের লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে প্রতিষ্ঠাকালীন প্যানেল।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত আলোচনা সভায় দেশটিতে কর্মরত বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মিডিয়ায় কর্মরত ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।

কমিটিতে ইত্তেফাক প্রতিনিধি এস এম ফয়জুল্লাহ শহীদকে আহ্বায়ক এবং দৈনিক কালবেলা প্রতিনিধি ফরহাদ হোসেনকে সদস্য সচিব হিসেবে ঘোষণা করা হয়। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন নাসিম উদ্দিন আকাশ (দৈনিক সূর্যোদয়), আবদুল আলিম সাইফুল (নিউজ২৪), এম এনাম হোসেন (ঢাকা প্রতিদিন), গিয়াস উদ্দিন সিকদার (দৈনিক সমাচার)। যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহ (শীর্ষ নিউজ ও দৈনিক সংবাদ বাংলাদেশ), অর্থ সচিব মামুনুর রশীদ (সংগ্রাম প্রতিদিন) এবং সদস্য হিসেবে রয়েছেন ফখরুদ্দিন মুন্না (গাজী টিভি), আমিনুল হক (খোলা কাগজ ৭১ টিভি), গিয়াস উদ্দিন (চট্টলার খবর)।

সিনিয়র সাংবাদিক ও ভাল সংবাদের প্রধান সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লবকে প্রধান উপদেষ্টা করে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়।

অন্যান্য উপদেষ্টারা হলেন- আবছার তৈয়বী (দৈনিক আমাদের সময়), আনোয়ার হোসেন (দৈনিক কালবেলা), সাইফুল ইসলাম তালুকদার (পূর্বদেশ ও ডিবিসি টেলিভিশন) এবং শেখ ফয়সাল সিদ্দিকী ববি (বাংলা টিভি)।

আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে বসবাসরত বাংলাদেশী সাংবাদিকদের সমন্বয় করে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেছে।

আলোচনা সভার প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সময় টেলিভিশনের আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক। দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আহ্বায়ক এস এম ফয়জুল্লাহ শহীদ। সিনিয়র সাংবাদিক কামরুল হাসান জনি ও যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহর সঞ্চালনায় উপস্থিত সদস্যরা বিভিন্ন মতামত প্রদান করেন।

সংগঠনের মাধ্যমে প্রবাসীদের কল্যাণে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরির উদ্যোগকে স্বাগত জানান সদস্যরা। নীতিগতভাবে আহ্বায়ক কমিটির সাথে সম্মতি প্রকাশ করেন সাধারণ সদস্য- শিবলী আল সাদিক (সময় টিভি), লায়ন মো: আবু ছালেহ (দেশ বার্তা), কামরুল হাসান জনি (এখন টেলিভিশন ও সমকাল), নওশের আলম সুমন (গ্লোবাল টিভি), জাসেদুল ইসলাম (নাগরিক টিভি ও বাংলাদেশ প্রতিদিন), আশরাফুল ইসলাম ভূঁইয়া (দ্য ম্যাসেঞ্জার), ওবায়দুল হক মানিক (৫২ টিভি), গোলাম সরওয়ার (বণিক বার্তা ও ইটিভি), মোহাম্মদ সেলিম (বঙ্গ টিভি), মাহিম উদ্দিন মুন্না (দৈনিক নতুন কাগজ), আবু বাক্কার হারুন (দৈনিক বায়েজিদ), কাজী নেজাম (দৈনিক সমাচার আবুধাবি), ওসমান চৌধুরী (সিএনএন বাংলাদেশ), এস পি কাজল (জেএকে মিডিয়া), ইয়াসিন তন্ময় (দ্য নিউজ), আরমান চৌধুরী (চট্টগ্রামের খবর), মনির হোসেন (ভাল সংবাদ), ওমর ফারুক ঈশান (চট্টগ্রামের খবর), মো: মাঈনুদ্দীন মালেকি (দৈনিক বিজয়), মুহাম্মদ আলী রশীদ (প্রিয় চট্টগ্রাম), শেখ জাহান রনি (ভোরের পাতা), মো: রিদোয়ান (প্রতিদিন বাংলাদেশ), মির্জা হাবিব (৫২ টিভি), অনিক চৌধুরী (রাজধানী টিভি), আবদুল মুকিত (বিডি স্টার টিভি)।

নবগঠিত আহ্বায়ক কমিটি তাদের কার্যক্রমে যেসব বিষয়ে গুরুত্বারোপ করবে, তার মধ্যে রয়েছে:-

১. ঐক্য ও স্বচ্ছতা নিশ্চিতকরণ- গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন।

২. সংগঠনের লক্ষ্য ও কার্যপরিকল্পনা নির্ধারণ- সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা এবং প্রবাসী সমাজের ইতিবাচক ভাবমূর্তি প্রচার।

৩. পেশাদারিত্ব বজায় রাখা- রাজনৈতিক বিভাজনের বাইরে থেকে সাংবাদিকতার আদর্শ ও গ্রহণযোগ্যতা রক্ষা।

৪. সাংবাদিক কল্যাণ কার্যক্রম চালু- স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ, আইনি সহায়তা ও জরুরি তহবিলের উদ্যোগ।

৫. প্রবাসী সমাজে ভূমিকা- শ্রমিকদের অধিকার ও সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণে কার্যকর পদক্ষেপ।

৬. আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি- স্থানীয় ও আন্তর্জাতিক মিডিয়ার সাথে সম্পর্ক স্থাপন করে বাংলাদেশী সাংবাদিকদের মর্যাদা বৃদ্ধি।

উল্লেখ্য, সার্বিকভাবে, আগামী ছয় মাসে একটি শক্তিশালী, স্থায়ী ও ঐক্যবদ্ধ বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই গঠনের লক্ষ্যে কাজ করবে আহ্বায়ক কমিটি।