মালয়েশিয়ায় মরহুম আরাফাত রহমান কোকোর শাশুড়ি এস ইউ এফ মোকরেমা রেজার স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) কুয়ালালামপুরের বাংলাদেশী মসজিদ সূরাও বায়তুল মোকাররমে এই অনুষ্ঠানের আয়োজন করে মালয়েশিয়ায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো।
অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব হাফেজ মাওলানা একরামুল হক। এ সময় পবিত্র কোরআন তেলাওয়াত, সূরা ইয়াসিন পাঠ এবং মোকরেমা রেজার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া ফিলিস্তিনে শহীদদের জন্য এবং খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করেও মোনাজাত করা হয়।
মালয়েশিয়া যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো: মিনহাজ্ব মণ্ডল ও মালয়েশিয়া শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: রাজু ইমান আলী হানিফের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে মালয়েশিয়া বিএনপির যুগ্ম সম্পাদক মো: সোহরাব হোসেন, যুবদলের মো: ফারুক হোসেন, মো: মেহেদী হাসান, মো: তুহিন শেখ, মো: হাসেম মোল্লা, মো রাসেল রানা, মো: ইসমাইল হোসেন আখন্দ, মো: মারুফ সিকদার, নিয়াজ মাহমুদ নিপু, মো: শফিক বেপারী, মো: শামিম উল্লাহ, স্বেচ্ছাসেবক দলের মো: আবু কাওছার ভূঁইয়া, শ্রমিকদলের মো: আবুল বাশার, বনবিন দলের মো: আজিম হোসেন, গণতন্ত্র পরিষদের মো: রফিক ও মো: রুবেল উপস্থিত ছিলেন।
এছাড়া অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মো: সাইফুল ইসলাম শান্তি, মো: আয়ুব হোসেন, মো: হেলাল সরকার, মো: রুবেল, মো: খোকন মিয়া, মো: শাজাহান মোল্লা, এম এ মানিক, মো: নুরু, মো: ইসলাম, মো: মনির, মো: মিজানুর রহমান, আহমেদ শরিফ প্রমুখ।