উত্তরার মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের স্মরণে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চৌকিট শাখা।
বুধবার (৩০ জুলাই) কুয়ালালামপুরের একটি হোটেলে এই দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
চৌকিট শাখা বিএনপি-র সহ-সভাপতি মো: জাহাঙ্গীর সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মালয়েশিয়া শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোশারফ হোসেন।
চৌকিট শাখা সাধারণ সম্পাদক সুমন হোসেনের সঞ্চালনায় মাহফিলে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন মালয়েশিয়া বিএনপির সহ-সভাপতি তালহা মাহমুদ, মো: শাখাওয়াত হোসেন, সহ-সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন, বিএনপি নেতা আলী হোসেন, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিবুর রহমান রতন তালুকদার, সাধারণ সম্পাদক বশির আলম, যুবদল নেতা জসিম উদ্দিন, রমজান আলী, হাসিবুল হোসেন শান্ত, শ্রমিক দল সাংগঠনিক সম্পাদক আবুল বাসার, জাসাস আহ্বায়ক শেখ আসাদুজ্জামান মাসুমসহ প্রমুখ।
এ সময় বিএনপি নেতা মো: মিজানুর রহমান সুমন, জাহাঙ্গীর আলম, মিন্টু সরকার, রফিক সরকার, যুবদল নেতা বাবু সরকার, শাহীন আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আলী খান জুয়েল, ইমরান, চৌকিট শাখা বিএনপি নেতা হুমায়ুন মাল, হুমায়ুন কবির চৌধুরী, আবু বকর সিদ্দিক মনি, ইকবাল মিয়া, সাইফুল ইসলাম সহ স্থানীয় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মাহফিল শেষে হাফেজ মো: ইশফাক মোনাজাত পরিচালনা করেন।