মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের কর্মব্যস্ত জীবনের পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে ১৬ দল নিয়ে ‘লায়ন্স এক্সপ্রেস কাপ-২০২৬’ সিজন-টু ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আগামী ৫ থেকে ১২ জুলাই কুয়ালালামপুরের বিভিন্ন স্টেডিয়ামে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
কুয়ালালামপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ঘোষণা দেন লায়ন্স এক্সপ্রেস ক্রিকেট ক্লাবের সভাপতি আজিজুল হাকিম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলের জন্য এক লাখ ৬০ হাজার টাকা এবং রানারআপ দলের জন্য ৯৬ হাজার টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও টুর্নামেন্টের ট্রফি উন্মোচন এবং অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আব্দুল মোবিন ভুইয়া, আমিনুল ইসলাম রতন, রুবেল আলী, সিতি আইশা, একলাস মিয়া, আজগর মিলন, সাদ্দাম হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।
লায়ন্স এক্সপ্রেস কাপ-২০২৬ সিজন-টু টুর্নামেন্টের মাধ্যমে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও খেলাধুলার চর্চা বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে আজিজুল হাকিম মালয়েশিয়ার কারগার থেকে দেশে ফিরতে দু’জন অসহায় প্রবাসীকে হাইকমিশনের মাধ্যমে বিমানের টিকিট দেয়ার ঘোষণা দেন।