জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল বুধবার বিকেল ৬.০০টায় প্রকাশিত হয়েছে।
সারা দেশের ১৮০টি কলেজের ১ লাখ ৯৫ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাশ করেছে ১ লাখ ৩৫ হাজার ৪৪৯ জন। পাসের হার ৬৯ দশমিক ২৫ শতাংশ।
বুধবার জাতীয় বিশ^বিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষার ফলাফল http://recentresult.nu.ac.bd/ অথবা http://result.nu.ac.bd/ ওয়েবসাইটে পাওয়া যাবে।