সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাকিজা সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাভার উপজেলা শাখা।

শুক্রবার (৯ মে) রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারের প্রথম শহীদ ইয়ামিন চত্বরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সাভার উপজেলা শাখার আহ্বায়ক মিহরাজ সিফাত ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা অমিত জালালের নেতৃত্বে মহাসড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।

আন্দোলনকারীরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং তাদের দোসরদের আটকের দাবিতে (রাত পৌনে ১১টা শেষ খবর পাওয়া পর্যন্ত) ঢাকা-আরিচা মহাসড়কের দু’পাশ অবরোধ করে রেখেছে।

এ সময় বক্তারা বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ তোলা হবে না।’

সার্জেন্ট মো: ফিরোজ জানান, পাকিজাতে মহাসড়ক অবরোধের ফলে কোনো ধরনের যানচলাচল করছে না।