বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চট্টগ্রাম উত্তর জেলা, মিরসরাই ও জোরারগঞ্জ থানার যৌথ উদ্যোগে নবগঠিত নির্বাহী পরিষদের সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ মে) সকালে মিঠাছরা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মাওলানা আ ন ম সোলাইমান।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চট্টগ্রাম উত্তর জেলা নির্বাহী পরিষদের সভাপতি মাওলানা নুরুল আলম তৌহিদীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মো: গিয়াস উদ্দিন, সহকারী সেক্রেটারি মাওলানা এইচ এম নুরুন নবীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চট্টগ্রাম উত্তর জেলা নির্বাহী পরিষদের সেক্রেটারি মাওলানা রফিক উল্লাহ মিয়াজী।
এ সময় সভায় বক্তব্য দেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সহ-সভাপতি মাওলানা বজল আহম্মদ, মাওলানা মো: ইব্রাহিম, মাওলানা আবু বকর নিজামী, হাফেজ মাওলানা নজরুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল মান্নান।
এছাড়া বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি মিরসরাই উপজেলা নির্বাহী পরিষদের সেক্রেটারি হাফেজ মাওলানা আমিরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা আনোয়ার শাহাদাত, কে এম মাওলানা জসিম উদ্দিন, মাওলানা এনামুর রহমান, জোরারগঞ্জ থানার সেক্রেটারি মাওলানা আব্দুস সাত্তার, সহ-সভাপতি মাওলানা নুরুন নবী, মাওলানা মোবারক হোসাইন মিয়াজী, মাওলানা নুরুল আযম প্রমুখ বক্তব্য দেন।