শহীদ আবরার ফাহাদের হত্যা মামলার রায় দ্রুত কার্যকর ও পালিয়ে যাওয়া খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন এবং জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছেন কুষ্টিয়া জেলা স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) জিলা স্কুলের সামনের কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য দেন আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ বুলূ, ছোট ভাই বুয়েটের শিক্ষার্থী আবরার ফাইয়াজ, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের চেয়ারম্যান এ কে এম শোয়েব, নাফিজ রুমী, আমীর হামজা, নুর ইসলাম মাসুদ, প্রমুখ।
জিলা স্কুলের শিক্ষার্থীরা বলেন, ‘আদালতের রায় দ্রুত কার্যকর করে খুনিদের ফাঁসি নিশ্চিত করতে হবে। পালিয়ে যাওয়া খুনিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। পরে কুষ্টিয়া জিলা স্কুলের সাবেক শিক্ষার্থীরা জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমানের নিকট একটি স্মারক লিপি তুলে দেন।’