টাঙ্গাইলের মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা পর্ষদে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-সাস্কৃতিক সম্পাদক সাইদুর রহমানকে (সাঈদ-সোহরাব) সভাপতি করে ১৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ মে) কলেজের অধ্যক্ষ মো: হারুন অর রশিদ জানান, ৭ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো: আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত কমিটি গঠন সংক্রান্ত একটি পত্র তিনি কলেজের ই-মেইলে পেয়েছেন।

এতে বিদ্যোৎসাহী সদস্য পদে মির্জাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও নয়া দিগন্ত মির্জাপুর প্রতিনিধি হারুন অর রশিদকে মনোনীত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- প্রতিষ্ঠাতা সদস্য রশিদা ইদ্রিস, দাতা সদস্য ওয়াজ উদ্দিন, বিদ্যোৎসাহী সদস্য (জাবি) রুহুল আমীন, বিদ্যাৎসাহী সদস্য মো: ছানোয়ার হোসেন, হিতৈষী সদস্য খন্দকার আবু তাহের, অভিভাবক সদস্য মো: আলী আজম, শামসুদ্দোহা, রাবেয়া বেগম, শিক্ষক প্রতিনিধি সদস্য হুমায়ুন কবির, মোহাম্মদ মহিবর রহমান মিঞা, হোসনে আরা।

এছাড়াও কমিটির সদস্য সচিব হিসেবে রয়েছেন কলেজের অধ্যক্ষ মো: হারুন অর রশীদ।

মির্জাপুর মহিলা ডিগ্রি কলেজের নতুন এ কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবেন।