রাজশাহীর দুর্গাপুরের একটি পানের বরজ থেকে রাসেল মোল্লা (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার শ্যামপুর গ্রামের পূর্বপাড়া একটি পানবরজ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত রাসেল মোল্লা উপজেলার শ্যামপুর গ্রামের নাছের মোল্লার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে থেকেই রাসেল নিখোঁজ ছিলেন। পরে রাসেলের চাচা আব্বাস মোল্লার পানের বরজে একটি বাঁশের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায় এবং পুলিশকে খবর দেয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।