নড়াইলের লোহাগড়া উপজেলার আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন সালাহউদ্দিন খান। রোববার (২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের বিদ্যালয় পরিদর্শক মুঃ এনামুল কবীর স্বাক্ষরিত পত্রে আহ্বায়ক (অ্যাডহক) কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
এতে সভাপতি করা হয়েছে সালাহউদ্দিন খানকে। এছাড়া সাধারণ শিক্ষক সদস্য পদে মেহেদী হাসান, অভিভাবক সদস্য ফেরদৌসী জামান এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সদস্য সচিব করা হয়েছে। অ্যাডহক কমিটির পত্র জারির পর থেকে অনধিক ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
সালাহউদ্দিন খান লোহাগড়ার আমাদা গ্রামের মরহুম ইনছান উদ্দিন খান ও শামসুন্নাহার হেনা দম্পতির সন্তান।
সালাহউদ্দিন ঢাকার সরকারি বাঙলা কলেজ থেকে এমএ, প্রাইম ইউনিভার্সিটি থেকে এলএলবি এবং এলএলএম পাস করেছেন। এদিকে, সালাহউদ্দিন আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে বিভিন্ন পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।