সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভারের হেমায়েতপুরে ট্রাকচাপায় সাভার মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো: ফজলুর রহমান (৪০) নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাত ১০টার দিকে সাভার মডেল থানা কমপ্লেক্সে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।
নিহতের নাম মো: ফজলুর রহমান (৪০) ময়মনসিংহ জেলার নান্দাইল থানার মেরেঙ্গা গ্রামের শুনু ভুইয়ার ছেলে।
জানা যায়, আজ বিকেলে মোটরসাইকেল চালিয়ে থানায় আসার সময় ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় একটি দ্রুত গতির ট্রাক উল্টো পথে আসার সময় মোটরসাইকেল আরোহী ফজলুর রহমানকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যায়। পরে ট্রাকটিকে জব্দ এবং চালক মোহাম্মদ রাকিবকে (২৫) আটক করা হয়েছে।
সাভার মডেল থানার উিউটি অফিসার (এএসআই ) আব্দুস সোবহান নয়া দিগন্তকে সাব-ইন্সপেক্টর ফজলুর রহমানের নিহতের খবর নিশ্চিত করে জানান, রাত ১০টায় নিহতের জানাজা থানা কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়।