ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নের বেকের বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে টিন ও স্যানিটেশন সামগ্রী উপহার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কানাডা প্রবাসী ও পূর্ব মোমারিজপুরের কৃতী সন্তান প্রফেসর আবদুল জব্বারের সৌজন্যে শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে স্থানীয় সুবিধাবঞ্চিতদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা: মো: ফখরুদ্দিন মানিক।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী ছালেহ উদ্দিন। মাতুভূঞা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও মাতুভুঞা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা নুরুল আমিনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালিত হয়।

এ ছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাতুভূঞা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, সহকারী সেক্রেটারি মাওলানা সাখাওয়াত হোসেন শাহজাহান, নুর নবী টিটুসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে ডা: ফখরুদ্দিন মানিক বলেন, সমাজের অবহেলিত ও অসচ্ছল মানুষের কল্যাণ সাধনই আমাদের মূল লক্ষ্য। প্রবাসে থেকেও নিজ এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোর মাধ্যমে দানবীরেরা মানবিকতার উৎকৃষ্ট উদাহরণ স্থাপন করছেন। ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।