নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো: আজিমেল কদরকে বিদায় সংবর্ধনা জানিয়েছেন অত্র উপজেলার শিক্ষক ও কর্মচারীবৃন্দ।

খালিয়াজুরী উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার মো: আজিমেল কদর গত ২৭ আগস্ট তারিখে তার সরকারি কর্মজীবনের শেষ দিন হিসেবে খালিয়াজুরী শিক্ষা অফিসে দায়িত্ব সমাপ্ত করেন। এরই ধারাবাহিকতায় উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আবু রায়হানকে দায়িত্ব দেওয়া হবে বলে অফিস সূত্রে জানা যায়।

খালিয়াজুরী উপজেলার সহকারী শিক্ষা অফিসার মো: আবু রায়হানের পরিচালনা ও উপজেলা শিক্ষা অফিসারের সভাপতিত্বে ২৭ আগস্ট বিকেলে উপজেলা হলরুমে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বক্তব্য রাখেন প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বর্মণ, মো: হুমায়ুন কবির চৌধুরী, মো: বদরুজ্জামান, মো: গোলাম মাওলা, মো: সাজেদুল হক, হিমাংশু সরকার, জহরলাল দেব রায়, দীপালি রানী তালুকদার এবং কর্মচারী মো: সুমন মিয়া।

স্বরচিত বিদায়ী কবিতা আবৃত্তি করেন প্রধান শিক্ষক কৃষ্ণধন সরকার। এ সময় প্রধান শিক্ষক মো: মাসুদ গণি, তপন কান্তি সরকার, দিলীপ চন্দ্র সরকারসহ শতাধিক শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন।

পরিশেষে সকলে মিলে শিক্ষা অফিসার মো: আজিমেল কদর মহোদয়কে বিদায়ী সংবর্ধনার উপহারস্বরূপ পবিত্র কোরআন শরীফ, জায়নামাজ, টুপি, আতর, তাসবিহ, পাঞ্জাবি, পায়জামা ও ক্রেস্টসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেন।

সর্বশেষ বিদায়ী শিক্ষা অফিসার মো: আজিমেল কদর মহোদয় সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে, আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে, ক্ষমা চেয়ে উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।