রাজশাহী দুর্গাপুরে ট্রাকের ধাক্কায় বিমল দাস (৫৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার মাড়িয়া ইউনিয়নের পালী বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিরা হলেন সাধন (৩০) ও রেখা রানী (৩৫)। ‎নিহত ভ্যানচালক বিমল দাস উপজেলার পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড জয়কৃষ্ণপুর গ্রামের পরলোকগত কাঞ্চন দাসের ছেলে এবং আহত সাধন একই গ্রামের রঞ্জিতের ছেলে ও রেখা রানী ওই গ্রামের সুজনের স্ত্রী বলে জানা গেছে।

‎জানা গেছে, শীবপুর থেকে আসা দুর্গাপুরগামী বালুবাহী একটি ড্রামট্রাক পালী বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে যাওয়া ব্যাটারিচালিত ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানচালকসহ ভ্যানের দু’জন আরোহী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হলে ভ্যানচালক বিমল দাসকে ডাক্তার মৃত ঘোষণা করে।

‎দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম জানান, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ গিয়ে পরিদর্শন করেছেন। এ বিষয়ে থানায় একটি সড়ক দুর্ঘটনা মামলা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’