‘মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৫’ পাওয়ায় বানারীপাড়া উজ্জীবন মানব উন্নয়ন সংস্থার পক্ষ থেকে দৈনিক নয়া দিগন্তের বানারীপাড়া সংবাদদাতা সাইদুল ইসলামকে সংবর্ধনা দেয়া হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে বানারীপাড়া বন্দর বাজারস্থ সংস্থার নিজস্ব অফিসে সমাজ সেবায় অবদান ও মানবিক কার্যক্রমের জন্য মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড পাওয়ায় এ সংবর্ধনায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।

উজ্জীবন মানব উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মো: রাজিব চোকদারের সভাপতিত্বে ও সাংবাদিক সাব্বির হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বানারীপাড়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আব্দুস সালাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো: রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান ফকির, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডাক্তার তাওহীদুল ইসলাম প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপি নেতা আব্দুল হাকিম, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাংবাদিক ইলিয়াস শেখ, সাংবাদিক মোঘল শাফকাত শুভ, মাইদুল ইসলাম শফিক, সৈয়দ নুরুজ্জামান পলাশ প্রমুখ।