কুষ্টিয়ায় ৪০ লাখ টাকার ৮০০ গ্রাম পরিমাণ কোকেন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (২০ মে) দুপুরে মিরপুর রেল স্টেশনে খুলনাগামী রকেট এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে কোকেনগুলো উদ্ধার করা হয়।

বিজিবি-৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো: মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নায়েব সুবেদার মো: গোলাম ফারুকের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল মিরপুর রেলওয়ে স্টেশনে চিলাহাটী থেকে খুলনাগামী ‘রকেট মেইল’ ট্রেনে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮০০ গ্রাম কোকেন উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা।

তিনি বলেন, ‘কোকেন উদ্ধারের ঘটনায় পোড়াদহ রেলওয়ে স্টেশন থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।