পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ মানিক (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার (২৫ মে) সন্ধ্যায় উপজেলার বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

মানিক উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সোনাপাহাড় এলাকার মুছা মিয়া বাড়ির মোহাম্মদ মুছার ছেলে।

জোরারগঞ্জ বাজারের ব্যবসায়ী মো: জাবেদ হাসান বলেন, ‘মানিক ভাই গতকাল (রোববার) আমার দোকানে এসেছিল। আমি উনাকে চা পান করানোর কথা ছিল। কিন্তু চায়ের দোকান বন্ধ হয়ে যাওয়ায় চা আর খাওয়াতে পারিনি। খুব ভালো মানুষ ছিলেন তিনি।’

চিনকীআস্তানা রেলষ্টেশন মাস্টার সিরাজুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় বারইয়ারহাটে ট্রেনে কাটা পড়ে এক লোক মারা যান। জিআরপি পুলিশ খবর দেয়ার আগে লাশ নিয়ে রাতেই দাফন করে করে ফেলে। শুনেছি, লোকটি মানসিক রোগী ছিলেন।