পটুয়াখালীর কলাপাড়ায় অটোরিকশার সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আবদুল কুদ্দুস (২১) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধুলাসার ইউনিয়নের চাপলী বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কুদ্দুস ওই ইউনিয়নের নয়াকাটা গ্রামের মো: সাহেব আলীর ছেলে। তিনি চাপলী-মহিপুর সড়কে ভাড়ায় মোটরসাইকেলে যাত্রী আনা-নেয়া করতেন।
প্রত্যক্ষদর্শী প্রভাষক মো: বদিউজ্জামান জানান, ঘটনার পরপরই স্থানীয়রা তাকে প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে রেফার করে। বরিশাল নেয়ার পথে পটুয়াখালীতে তার মৃত্যু হয়।
মহিপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: তরিকূল ইসলাম জানান, ঘটনা তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।