বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফেনী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অ্যাডভোকেট সমির করকে সভাপতি, শান্তি চৌধুরীকে সাধারণ সম্পাদক এবং সুরঞ্জিত নাগকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টায় শহরের ট্রাংক রোডস্থ জয়কালী মন্দিরে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হীরালাল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি এবং বিশেষ অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

অনিল নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী, কেন্দ্রীয় সহ-সভাপতি ডিএন চ্যাটার্জি, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ বসু এবং সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কিশোর কুমার বসু রায় চৌধুরী।

এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট প্রিয়রঞ্জন দত্ত, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা শাখার প্রচার সম্পাদক জীবন আচার্য, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সমির কর এবং হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন।