সিলেট নগরে পহেলা বৈশাখে আমোদ ফুর্তির নামে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অপরাধে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৫ জন নারী।
সোমবার দিবাগত রাতে সুরমা মার্কেটস্থ নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন কাওসার হোসেন (২৮), মো: ফারুক (৪৫), মো: আলী (২৭), উজ্জ্বল আহমদ (২৩), শুভ আহমেদ (২০), মারুফ খান (২০), আব্দুল মজিদ (৩৫), রিমন (২৪), মো: রাসেল (৩০), আল আমিন আহমদ (২৪), হাসেম (২৭), মতিউর রহমান (৩২), রাফি (২২), তিশা আক্তার (৩০), রুমা খাতুন (২২), কেয়া মনি (২৬), জান্নাতুল ফেরদৌস (২৬) ও নিলুফা (২৭)।
পুলিশ জানায়, সোমবার পহেলা বৈশাখের রাতে গোপন সংবাদের ভিত্তিতের কোতোয়ালী মডেল থানার পুলিশ নিউ সুরমা আবাসিক হোটেলে অভিযান চালান। এ সময় অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেন।