ময়মনসিংহের গৌরীপুরে ওলামায়ে কেরাম ও ইসলামী যুব সমাজের শীর্ষ সংগঠন ইসলাহুল উম্মাহ সমাজ কল্যাণ সংস্থার পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগস্ট) সকালে উপজেলার মাওহায় ইউনিয়নের নহাটা বাজার জামে মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুফতি মিজানুর রহমান শামীমের সভাপতিত্বে প্রচার সম্পাদক মাওলানা আবু সুফিয়ানের কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় সভার কার্যক্রম। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শাহীন আহমেদ।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সহ-সভাপতি মুফতি মাসউদ হাবীবী, উপদেষ্টা রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক এইচ এম হাফেজ আবু হানিফ রাজিব, অর্থ সম্পাদক মাওলানা আশরাফুল আলম, সমাজ কল্যাণ সম্পাদক হাফেজ ফরিদ আহমেদ, শিক্ষা ও সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, মাওলানা আবু রায়হান, মুহাম্মদ যুবায়ের হোসাইন, প্রচার সম্পাদক আবু সুফিয়ান দফতর সম্পাদক মুহাম্মদ মাসউদ, মুহাম্মদ রিজুয়ান, মুহাম্মদ রাকিব আহমেদ, মুহাম্মদ হেলাল, মুহাম্মদ নাদীম প্রমুখ।