মাত্র ১৫ মাস ৪ দিনেই পবিত্র কোরআনে কারিম হিফজ সম্পন্ন করেছে ছোট্ট শিশু মো: মুনতাসির আহমেদ মজুমদার।
হাফেজ মো: মুনতাসির চট্টগ্রামের মিরসরাই থানার বারইয়ারহাটের ‘মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাট’র হিফজ বিভাগের শিক্ষার্থী এবং ওই এলাকার মনির আহমেদ মজুমদারের ছেলে।
এত অল্প সময়ে হিফজ সম্পন্ন করায় তাকে শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন জানিয়েছে মাদরাসাতুল মাদীনাহ কর্তৃপক্ষ।
প্রতিষ্ঠানটির শিক্ষকরা জানান, মুনতাসির বেশ মেধাবী। পড়াশোনায় তার ধারাবাহিক মনোযোগ এবং ওস্তাদদের সার্বক্ষণিক দিকনির্দেশনার ফলেই এতো কম সময়ে সে পুরো কোরআন হিফজ করতে সক্ষম হয়েছে। একইসাথে নিয়মিত ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই এই মহাগৌরব অর্জন করেছে সে।
মাদরাসাতুল মাদীনাহ বারইয়ারহাট কর্তৃপক্ষ এবং পরিবারের পক্ষ থেকে শিশু হাফেজের উজ্জ্বল ও দ্বীনি ভবিষ্যতের জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।