টাঙ্গাইলের মির্জাপুরে শারীরিক প্রতিবন্ধী ৩৫ জন নারী-পুরুষকে হুইল চেয়ার দিয়েছে উপজেলা পরিষদ।
মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলামের সভাপতিত্বে এসব হুইল চেয়ার বিতরণ করেন টাঙ্গাইল স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো: শিহাব রায়হান।
জানা যায়, মির্জাপুর উপজেলা পরিষদের অর্থায়নে ৩৫ জন নারী-পুরুষ প্রতিবন্ধীর তালিকা করা হয়। পরে মঙ্গলবার তাদের মধ্যে নয়জনকে হুইল চেয়ার দেয়া হয়। পর্যায়ক্রমে তালিকায় অন্যদেরও দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসারের প্রশাসনিক কর্মকর্তা মো: জুবদিল খান।