বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী, প্রখ্যাত চিকিৎসক ডা. জোবায়েদা রহমানের জন্মদিন উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার দাগনভূঞা পৌর ছাত্রদলের উদ্যোগে পৌরসভার আওতাধীন বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানসহ নানা স্থানে বিভিন্ন জাতের শতাধিক বৃক্ষরোপণ করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- দাগনভূঞা পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবু নাছের, দাগনভূঞা পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হৃদয়, আইয়ুব আলী নিরব, সরকারি ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক অনিক হোসেন নিলয়, সাজ্জাদুর রহমান সাজ্জাদ প্রমুখ।
এ সময় ছাত্রদল নেতৃবৃন্দ দাগনভূঞা পৌর এলাকার রামানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াজেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফাজিলেরঘাট উচ্চ বিদ্যালয়সহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিভিন্ন জাতের শতাধিক বৃক্ষরোপণ করা হয়।