কুষ্টিয়ায় ন্যাশনাল ডক্টরস ফোরাম জেলা শাখার উদ্যোগে কুষ্টিয়া মেডিক্যাল কলেজে রমজান শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বুধবার (১৯ মার্চ) ক্যাম্পাসের লাউঞ্চে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডক্টরস ফোরাম কুষ্টিয়ার সভাপতি ডা: আহসান হাবিব। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসসেরে কোরআন আল্লামা মুফতি আমীর হামজা।

প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশিম, ন্যাশনাল ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডা: রাকিউর রহমান, সাংগঠনিক সম্পাদক ডা: মনিরুজ্জামান।

এ সময় কুষ্টিয়া মেডিক্যাল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা: মাহাবুবুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক সুজাউদ্দিন জোয়ার্দারসহ চিকিৎসক, মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।