ফেনীর সোনাগাজী উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২১ জুন) কেন্দ্রীয় কমিটির মূখ্য সংগঠক (দক্ষিণ অঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

কমিটিতে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন মোশাররফ হোসেন, গিয়াস উদ্দিন এবং আবদুল্লাহ আল নোমান।

এছাড়া কমিটির অন্য সদস্যরা হলেন- ওমর ফারুক, জিয়া উদ্দিন বাবলু, আবুল হাসনাত তারেক, মাইন উদ্দিন, আলা উদ্দিন, ছালা উদ্দিন, হাফেজ হোসাইন উজ্জ্বল, আবদুল্লাহ আল মামুন, হাফেজ নুর নবী, ইসমাঈল হোসাইন, মো: রাসেল, ইঞ্জিনিয়ার আলা উদ্দিন, মো: নেয়ামত উল্লাহ, মো: আবু সাঈদ, সাকিবুল ইসলাম এবং জহিরুল ইসলাম।

প্রধান সমন্বয়কারী মো: আবদুল্লাহ আল মামুন বলেন, ‘আমি ফেনী জেলা সংগঠক মোহাম্মদ সুজা উদ্দিনকে ধন্যবাদ জানাচ্ছি। উনি অক্লান্ত পরিশ্রম করেছেন উপজেলাকে সুসংগঠিত করার জন্য।’

তিনি আরো বলেন, আমাদের দেশে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হয়েছে, মানুষ তাদের মত প্রকাশের অধিকার ফিরে পেয়েছে। আমরা চাই, কেউ যেন আর জনগণের ভোটাধিকার, স্বাধীনতা ও মানবাধিকার হরণ করতে না পারে।