কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে ড্রাম ট্রাকের চাপা পড়ে মোহাম্মদ আলী (৬৫) নামে এক মসজিদের ইমাম মারা গেছেন।
আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে নওদাপাড়া মোড়ে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
মোহাম্মদ আলী স্থানীয় খেজুরতলা জামে মসজিদের ইমাম বলে জানা গেছে।
জানা গেছে, আজ সকাল ৭টার দিকে নওদাপাড়া মোড়ে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ১০ চাকার একটি ট্রাক সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ড্রাম ট্রাক ও ড্রাইভার রাজা মিয়া ও মাসুদ রানা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এ ব্যাপারে পাটিকা বাড়ি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই নুরুন্নবী ইসলাম জানান, ‘ড্রামট্রাকের চাপায় মোহাম্মদ আলি নামের একজন নিহত হয়েছে। ট্রাকসহ ট্রাকের চালক ও হেলপার আমাদের হেফাজতে আছে।