মাগুরার শালিখা উপজেলায় স্বর্ণকারের বাড়িতে আগুন লেগে এক সুমন (৪২) নামে প্রতিবন্ধীর মৃত্য হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়পাড়া বাজারের কালিগঞ্জ রোডের পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের পেছনে এক স্বর্ণকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
সুমন ওই এলাকার দিলিপ কর্মকারের ছেছে।
জানা গেছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনে। তারা আগুনে পোড়া লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করে।
শালিখা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ ও শালিখা থানার এএসআই মঞ্জুরুল আলম জানান, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে।