জুলাই আন্দোলনের ফসল নষ্ট হতে দেয়া যাবে না মন্তব্য করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, ‘গত ১৬ বছর ধরে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের ফসল পেয়েছি জুলাই-আগস্টে। আন্দোলনের যে ফসল এসেছে তা কোনো চক্রান্ত যেন নষ্ট করতে না পারে।’

মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে কুমিল্লা নগরীর ওয়েসিস রেস্টুরেন্টে কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময় গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে করে তিনি বলেন, ‘আপনারা আপনাদের লেখার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করবেন।’

ইফতার মাহফিলে কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন, বিএনপির সদর উপজেলার যুগ্ম আহ্বায়ক রেজাউল কাইয়ুম, আদর্শ সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সফিউল আলম রায়হানসহ কুমিল্লার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।