নোয়াখালীর হাতিয়ায় টমটম ও অটোরিকশার সংঘর্ষে নাছির উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

বুধবার (২৫ জুন) সকালে উপজেলার চৌমুহনী বাজার থেকে চরচেঙ্গা বাজার প্রধান সড়কে কাজির বাজারে এ ঘটনা ঘটে।

নিহত নাছির উদ্দিনের বাড়ি সোনাদিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজচরা গ্রামের মরহুম শাহে আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জামাল হোসেন জানান, ব্যাটারিচালিত একটি অটোরিকশায় করে চরচেঙ্গা বাজার থেকে ছেলের ঔষধের জন্য ওছখালীর উদ্দেশ্য যাচ্ছিলেন নাছির। বিপরীত দিক থেকে একটি টমটমের সাথে সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে রিকশার যাত্রী নাছির উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, সড়কে পর্যাপ্ত নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার অভাবে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে। দ্রুততম সময়ে কার্যকর নজরদারির ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে অভিযোগ পেলে আইনিব্যবস্থা নেয়া হবে।’