ময়মনসিংহের ভালুকায় পরিবহন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের থেকে চাঁদাবাজি বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ ও মানববন্ধন করা হয়েছে।

শনিবার (১৫ মার্চ) দুপুরে উপজেলার মাস্টারবাড়ি এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় মহাসড়কের দু’পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে মডেল পুলিশ ও হাইওয়ে পুলিশের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগের নির্দেশে শিল্পঞ্চল মাস্টারবাড়ি এলাকায় মহাসড়কের পাশে দোকান ও বাস কাউন্টার থেকে নিয়মিত দুই শ’ ও পাঁচ শ’ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদার টাকা দিতে অস্বীকার করলে শ্রমিক নেতা হারুন অর রশিদ, সবুজ গাজী, নান্নু লাল, শরিফ হোসেন ও আতিক বিভিন্নভাবে তাদেরকে হুমকি দিয়ে থাকেন।

উপজেলা শ্রমিকদলের সভাপতি সৌমিক হাসান সোহাগ জানান, তার বিরুদ্ধে অনিত অভিযোগ সত্য নয়।