নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ছোট ভাই আহাম্মদ আলী রেজা রিপন (৫৫) মারা গেছেন। ইন্না-লিল্লাহ ওয়াইন্না এলাইহি রাজিউন।
আজ সোমবার সকাল ৭টা ১০ মিনিটে দেওভোগ চুনকা কুটিতে স্ট্রোক করে তার মৃত্যু হয়।
এর আগে, গত ২০২১ সালের ৯ এপ্রিল তার স্ত্রী মিতা আহম্মেদ লিভার সিরোসিস রোগে আক্রান্তে মারা যান।
রিপনের ছোট ভাই আহাম্মদ আলী রেজা উজ্জ্বল জানান, আজ বাদ আসর বায়তুন নূর জামে মসজিদে তার জানাজা হবে। এরপর মাসদাইর সিটি কবরস্থানে মায়ের কবরে তার লাশ দাফন করা হবে।
তিনি আরো জানান, শাওয়াল মাসের রোজা রেখেছিলেন। রাত আড়াইটার দিকে তারা একসাথে সেহরি করেন। সকালে স্ট্রোক করে তিনি মারা যান।