দৈনিক নয়া দিগন্তের ময়মনসিংহ জেলার গৌরীপুর প্রতিনিধি সাজ্জাতুল ইসলাম সাজ্জাতের বাবা গোলাম মোস্তফা ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার (২২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি একজন সচ্ছল কৃষক এবং সজ্জন ও ধর্মপ্রাণ ব্যক্তি হিসেবে এলাকায় সকলের শ্রদ্ধাভাজন ছিলেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বাদ এশা গৌরীপুর উপজেলার নহাটা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহ-জেইউএমর সভাপতি এম আইয়ুব আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এছাড়াও জামায়াতে ইসলামীর জেলা আমির আব্দুল করিমসহ জেলা ও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।