বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু নোয়াখালী থেকে ঢাকা ফেরার পথে লাকসামে অসুস্থ হয়ে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন।
রোববার (৬ এপ্রিল) রাত ৮ টার পরে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু ।
জানা যায়, নোয়াখালীতে নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে ঢাকা ফেরার পথে কুমিল্লার লাকসাম আসার পর শারীরিক অসুস্থতা অনুভব করেন। পরে রাত ৯ টায় কুমিল্লা মুন হসপিটালে ভর্তি করানো হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
এদিকে বরকত উল্লাহ বুলুকে দেখতে হাসপাতালে যান বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন। এসময় কুমিল্লা মহানগর বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।