সাভারের ভার্কুতা ইউনিয়নের কান্দি ভার্কুতা এলাকায় আব্দুল মালেক (৩৫) নামে এক ব্যক্তির বসা অবস্থায় গাছের সাথে বেঁধে রাখা লাশ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা।
নিহত আব্দুল মালেক কান্দি ভার্কুতার মরহুম নুরুল ইসলামের ছেলে। তিনি জুয়েলারি দোকানের কারিগর ছিলেন।
শনিবার (২১ জুন) বিকেলে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি শনিবার সকাল ১০টার দিকে বাসা থেকে বের হয়ে আর ফেরেননি বাসায়। বিকেলে স্থানীয়রা সুরমা টায়ার ফ্যাক্টরি সংলগ্ন একটি মেহগনির সাথে মাটিতে বসা অবস্থায় আনুমানিক এক থেকে দেড় হাত উঁচুতে তার লাশ রশি দিয়ে গলায় ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
সাভার মডেল থানা এবং ভার্কুতা ফাঁড়ি ইনচার্জ (এসআই) মো: বেলায়েত হোসেন জানান, লাশটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।