ফেনী জেলার সোনাগাজীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে মাদরাসার সাবেক শিক্ষার্থী, শিক্ষক, ডাক্তার, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।
অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব ও মাদরাসার কৃতি শিক্ষার্থী সাংবাদিক মাহমুদুল হাসান এবং সদস্য সচিব মাওলানা আবুল কাশেম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
তারা স্বাগত বক্তব্যে উল্লেখ করেন যে, শতবর্ষেরও বেশি সময় ধরে সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসা অসংখ্য আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, শিক্ষকসহ বিভিন্ন ক্ষেত্রে গুণীজন তৈরি করে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
মাদরাসার সাবেক ছাত্র বাহা উদ্দিন মামুন ও আবুল হাশেমের সঞ্চালনায় এবং আরবি প্রভাষক মাওলানা হোসাইন আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মাদরাসার সাবেক শিক্ষার্থী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আনোয়ারুল কবির এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন জামায়াতে ইসলামী বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ও ফেনী-৩ আসনের জামায়াত মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক, ফেনী জেলা জামায়াতের আমির মাওলানা মুফতি আব্দুল হান্নান, কবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রির করপোরেট পরিচালক শামসুল হক এম কম, সোনাগাজী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: মোস্তফা, পৌর আমির মাওলানা কালিম উল্যাহ, সাবেক শিক্ষক আরবি প্রভাষক মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা মনির আহাম্মদ, খাজা নাজিমুদ্দিন বিএসসি, মাষ্টার বেলায়েত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার কৃতি শিক্ষার্থী সাংবাদিক সাইফুল আলম হিরন, কেফায়েত উল্যাহ নিশান, আবুল হাসান, নুর মোহাম্মদ শাহীন, ওমর ফারুক, মোহাম্মদ তাজুল ইসলাম, জাহিদ আব্দুল্লাহ, তাজুল ইসলাম, ওয়াসিউর রহমান, আব্দুল হাই, নাইমুল ইসলাম, কেফায়েত উল্যাহ, ইকবাল হোসেন, মোহাম্মদ নোমান, মাওলানা আবুল কাশেম, মজিবুর রহমান, কমিশনার আব্দুল মান্নান প্রমুখ।
উল্লেখ্য, ১৯১৭ সালে প্রতিষ্ঠিত সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসা বর্তমানে ১০৯ বছরে পদার্পণ করেছে।