মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বজ্রপাতে আবির দেওয়ান (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপর ২টার দিকে উপজেলার আউটশাহী ইউনিয়নের তস্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবির উপজেলা তস্তিপুর গ্রামের আলমঙ্গীর দেওানের ছেলে বলে জানা গেছে।
আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের হাতেম দেওয়ানের দু’ছেলে আল আমিন দেওয়ান (৩৫) রতন দেওয়ান (৩৮) ও সাগর মোল্লার ছেলে মোহন মোল্লা (৪০)। তাদের টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়ভাবে জানা যায়, উপজেলার আউটশাহী ইউনিয়নের তস্তিপুর গ্রামের আলমঙ্গীর দেওয়ানের পুকুরে জাল দেয়ার জন্য পুকুর পাড়ে গেলে বজ্রপাতে আবির ঘটনাস্থলেই মারা যায়। এ সময় আল আমিন দেওয়ান, রতন দেওয়ান, সাগর মোল্লা আহত হয় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়।
টঙ্গিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম জানান, আমি বিষয়টি অবগত হয়েছি, যেহেতু বজ্রপাতে মৃত্যু হয়েছে তাই লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছি।