ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা মো: নেছার উদ্দিনের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ।

২০১১ সালের এ দিনে ব্রেইন স্টোকে আক্রান্ত হয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। এ সময় তার বয়স হয়েছিল ৪১ বছর।

জানা গেছে, তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। বড় ছেলে মো: কামাল উদ্দিন তুহিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের শিক্ষার্থী এবং ছোট ছেলে মো: জোবায়ের হোসেন বাংলাদেশ মেরিন অ্যাকাডেমি, চট্টগ্রাম নটিক্যাল সায়েন্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

নেছার উদ্দিনের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে তার নিজ বাড়িতে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়েছে। তিনি দৈনিক নয়া দিগন্তের বরিশাল ব্যুরো চিফের বড় ভাই বলে জানা গেছে।

তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন স্বজনরা।