সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৫০) নামে মিরসরাইয়ের এক প্রবাসী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ২টায় আবুধাবি লেউয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম চট্টগ্রামের মিরসরাই সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব কিছমত জাফরাবাদ এলাকার মনু দর্জি বাড়ির মরহুম বজলের রহমানের ছেলে।

সাইফুলের বন্ধু মো: মোরশেদ জানান, প্রায় ২৮ থেকে ৩০ বছর আগে তিনি দুবাই যান এবং সৌদি আরব ও দুবাইয়ের সীমান্ত এলাকায় বসবাস করতেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে গাড়ি চালিয়ে আবুধাবির লেউয়া এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েন এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। বর্তমানে তার লাশ দুবাইয়ের একটি হাসপাতালে রাখা হয়েছে।

তিনি আরো জানান, লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে। তার একটি কন্যা সন্তান রয়েছে।