ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার ভেড়ামারা পশ্চিম বাহিরচর দশ মাইল আর এম বি ইটভাটার আয়োজনে ফিটো ও আমজাদ স্মরণে ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলায় দুটি দল অংশ নেয়। এতে বাহিরচর ইউনিয়নের জিয়া স্পোর্টিং ক্লাব ১-০ গোলে চাঁদগ্রাম ইয়াংস্টার ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
রোববার বিকেলের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুষ্টিয়ার মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত মহিলা আসন-৩০৬) মোছা: ফরিদা ইয়াসমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: আমিরুল আরাফাত, ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা: মো: গাজী আশিক বাহার, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান এবং এমপি মহোদয়ের বিশেষ সহকারী আজম কাওছার।