জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ফেনীর দাগনভূঞায় উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে এই গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি দাগনভূঞা কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে ইকবাল কলেজের সামনের সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে বক্তব্য দেন ফেনী জেলা জামায়াতে ইসলামীর মজলিশে শূরা সদস্য এস এম নূর নবী দুলাল এবং উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গাজী ছালেহ উদ্দিন।

সমাবেশে বক্তারা জুলাই শহীদদের হত্যাকাণ্ডের বিচার এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান।

এ সময় পৌর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান, উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, পৌর জামায়াতের সেক্রেটারি আবু ছায়েদ কামরুজ্জামান, সাবেক কাউন্সিলর মাস্টার নজির আহম্মদ, সাবেক ছাত্রনেতা ও কাউন্সিলর কামাল হোসেনসহ দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।