ফরিদপুরের ভাঙ্গায় সামাজিক বনায়ন বৃদ্ধি, বজ্রপাত প্রতিরোধ, গাছের ছায়া ও সৌন্দর্য বৃদ্ধিতে তালগাছের চারা রোপণ করা হয়েছে।

উপজেলার আলগী ইউনিয়নের কৈখালী বিদ্যানন্দী সড়কের দু’পাশে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি প্রণোদনার আওতায় দুই শতাধিক দেশীয় জাতের তাল গাছের চারা রোপণ করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোল্লা আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মিজানুর রহমান।

এ ব্যাপারে তিনি বলেন, রাস্তার দুইপাশে তালগাছের চারা রোপন করার মধ্যে দিয়ে সামাজিক বনায়ন ও বজ্রপাত প্রতিরোধ এবং পরিবেশ সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।

কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন বলেন, তালগাছ পরিবেশ বান্ধব, বজ্রপাত প্রতিরোধক এবং ছায়া ও ফল প্রদান করে। তিনি এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম,ম, সিদ্দিক মিয়া, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার, মো: ইকবাল হোসেন,উপ-সহকারী কৃষি অফিসার মো: হাবিবুর রহমান, মো: বেলায়েত হোসেন, সাংবাদিক মামুনুর রশীদ, এ,টি,এম, ফরহাদ নান্নু, সাংবাদিক, মো: সরোয়ার হোসেনসহ আলগী ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দসহ সুধীজনেরা।